আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁদের আত্মত্যাগের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। শনিবার বিকেল ৪ টার সময় চুয়াডাঙ্গার সমবায় ভবনের ৩ তলায় অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। সভাপতিত্ব করেন পৌর নায়েবে আমির মাহবুব আসিক শফি। বক্তব্য রাখেন নায়েবে আমির আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, কর্মপরিষদ সদস্য আবু জায়েদ আনসারি ও মতিউর রহমান এবং ওয়ার্ড দায়িত্বশীল সেলিম উল্লাহ মাসুম। বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। তাঁদের ত্যাগ জাতিকে দিয়েছে আত্মপরিচয়ের ভিত্তি ও সাংস্কৃতিক শক্তি। ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর তারবিয়া সেক্রেটারি হাফেজ ইকবাল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মোস্তফা কামাল। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।










