
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন-এর আয়োজনে ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০টা ৩০ মিনিটে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সরকারি কলেজ, চুয়াডাঙ্গার সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আবিস উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা চেতনা জাগ্রত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান।অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।