সাতক্ষীরা সুন্দরবনে দুই ট্রলারসহ ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অবৈধভাবে প্রবেশ করায় ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় দুটি ট্রলার, মাছ ধরার সরঞ্জামসহ ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বন বিভাগের এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। এ সময় দুটি ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম এবং ৪১০ কেজি শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, শনিবার সকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিষ্ট্রেটের নির্দেশে শাপলা পাতা মাছ নদীর চরে মাটি চাপা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28