সাভারে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।এর আগে শুক্রবার বিকেল তেঁতুলঝোড়ার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ইমান আলীকে গ্রেপ্তার করেন। অপর দিকে শনিবার ভোরের দিকে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা থেকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী সজিবকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার মাইনুউদ্দিনের ছেলে ইমান আলী (৩৮) ও সাভারের আমিনবাজার ইউনিয়নের চন্দ্র নারায়ণপুর এলাকার মজিবুরের ছেলে সজিব (২৫) ।এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক স্থান থেকে গাঁজা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্ররণ করা হয়েছে।










