পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্বধলা উপজেলা আওয়ামীলীগ রাত ১২টা ১ মিনিটে পূর্বধলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।তবে এবারের ভাষা দিবসে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনায় পূর্বধলা উপজেলার তরুন আওয়ামী লীগ নেতা অমানুর রশিদ খান জুয়েল সমর্থিত (একাংশ) আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা পূর্বধলা জগত পানি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারকে বেছে নেয় এবং পুষ্পস্তবক অর্পণ করেন।পূর্বধলা সদরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ার কারণে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে দলীয় ব্যানার নিয়ে আসতে দেখা না গেলেও, রাতের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে দলটির নামে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়। এটি নিয়ে উপস্থিত সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031