রেললাইনের অংশ ভেঙে ছিটকে পড়েছে উথলী ফার্মগেট এলাকায়, বড় দুর্ঘটনার আশঙ্কা!

উথলী ফার্মগেট এলাকার পাশ দিয়ে চলা রেললাইনের একটি অংশ ভেঙে ছিটকে পড়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, লাইনের লোহার অংশ সরে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে, যা যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।ঘটনাস্থলটি গুরুত্বপূর্ণ যাতায়াত পথের পাশে হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ না হলে ট্রেন চলাচলের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়রা আরও জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ দীর্ঘ সময় ধরে মেরামত না হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি ইতোমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করার চেষ্টা করা হচ্ছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের জরুরি পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28