
ফরিদপুর ২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ ইসলাম রিংকু, আজ তিনি তার নিজ বাড়িতে আসবেন এ খবর শুনে হাজার হাজার সাধারণ জনগণ থেকে শুরু করে সালথা ও নগরকান্দার সমস্ত বিএনপির নেতা কর্মীগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে তিনি নগরকান্দা থানায় পৌছাইলে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মহোদয়,পক্ষ থেকে। ও সালথা থানা পুলিশের বিশেষ একটি টিম তাকে সংবর্ধনা জানায় এসময় উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ বাবলুর রহমান খান,আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু তার পিতা মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করতে আসছেন বলে জানা গিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা বিএনপি'র সাবেক সভাপতি ও সালথা থানা বিএনপি'র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর ও সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।