
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে।গুরুত্বপূর্ণ তারিখসমূহসম্ভাব্য তালিকা প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬বিনা বিলম্বে ফরম পূরণ: ১ মার্চ থেকে ৯ মার্চ ২০২৬বিনা বিলম্বে ফি জমার শেষ তারিখ: ১০ মার্চ ২০২৬বিলম্ব ফিসহ ফরম পূরণ: ১১ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৬ (১০০ টাকা জরিমানা)বিলম্ব ফিসহ ফি জমার শেষ তারিখ: ১৮ মার্চ ২০২৬
বিভাগ অনুযায়ী পরীক্ষার ফিএ বছর বিজ্ঞান বিভাগে ফি বেড়েছে ২১০ টাকা। বিভাগভেদে নির্ধারিত ফি নিচে দেওয়া হলো: বিভাগ মোট ফি (বোর্ড + কেন্দ্র)বিজ্ঞান ২,৯৯৫ টাকামানবিক ২,৪৩৫ টাকাব্যবসায় শিক্ষা ২,৪৩৫ টাকাবিশেষ দ্রষ্টব্য: মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের কোনো চতুর্থ বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি প্রদান করতে হবে।বিশেষ নির্দেশনা ও শর্তাবলিযোগ্যতা: কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে।সিলেবাস: পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি (Short Syllabus) অনুযায়ী।রেজিস্ট্রেশন নবায়ন: ২০২০-২১ শিক্ষাবর্ষের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ২৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন সাপেক্ষে পরীক্ষায় অংশ নিতে পারবে।টিউশন ফি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে।মডেল টেস্ট: কোনো প্রতিষ্ঠান চাইলে মডেল টেস্ট নিতে পারে, তবে এটি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য বাড়তি ফি নেওয়া যাবে না।
বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরুর তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।