
বাংলাদেশ মসজিদ মিশন-এর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় আল আমীন সোসাইটি-এর হলরুমে বিশিষ্ট আলেম-ওলামাদের সম্মানে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী ও সেক্রেটারি মুসলিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা শওকত আলী এবং ওলামা বিভাগের সেক্রেটারি ওবায়দুল্লাহ। মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের প্রয়োজনীয়তা এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।