সালথা”য় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে সালথায়” শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬”উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা, উপজেলা এনসিপির আহ্বান সজীব আল হাসান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা এক মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সকাল ৯ টায় প্রভাত ফেরী ও সাড়ে ৯ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্বাস্থ্য বিভাগ আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28