টাকা তোলার পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় ব্যাংক থেকে টাকা তোলার পর এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিখোঁজ গৃহবধূ সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী এবং একই উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মেয়ে। তাদের দাম্পত্য জীবনে প্রায় ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। বাড়ি ছাড়ার সময় ব্যবহৃত স্বর্ণের গহনা ও কিছু পোশাক সঙ্গে নিয়ে গেছেন বলেও পরিবার জানিয়েছে। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং স্বামী বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, জিডির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ গৃহবধূর সন্ধান বের করতে পুলিশ কাজ করছে।ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ ও পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28