চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধানসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।কল্যাণ সভায় উপস্থিত ছিলেন মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস); ডিআইও-১, ডিএসবি; জেলার সকল অফিসার ইনচার্জ; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন); আরআই, পুলিশ লাইন্সসহ বিভিন্ন ক্যাম্প ইনচার্জ এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানানো হয়।










