জীবননগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

চুয়াডাঙ্গার জীবননগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।সভায় রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে নানা আলাপ আলোচনা করা হয়। সেইসঙ্গে বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রস্তুতির কথা জানান।সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার আলম, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর জামায়াতের সেক্রেটারি খলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বক্কর, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ, সজীব হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28