
মণিরামপুর প্রতিনিধিঃ যশোর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় যশোরের মণিরামপুর উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মণিরামপুর উপজেলা যুবদলের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহিরুল ইসলাম রিয়াদ ও যুবনেতা সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে দক্ষিণ মাথা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।এ সময় যুবদলের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।