রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা-তে ৩০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেকার আলম,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আতিয়ার রহমান,ওসি তদন্ত রিপন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, এবং এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংস্থাটি এ উপজেলায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।সভাপতির বক্তব্যে সাব্বির সামি মুহিত বলেন, রমজান মুসলিমদের জন্য সংযম ও সহমর্মিতার মাস। সেই চেতনা থেকেই দেশব্যাপী পর্যায়ক্রমে এক লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার ও জরুরি সহায়তাসহ প্রায় ৩০টি প্রকল্প নিয়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28