তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রফেসর ডক্টর এম এ মুহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর এম এ মুহিতকে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দায়িত্ব পেয়েছেনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সরকারি সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সেবা উন্নয়ন, আধুনিক ও স্মার্ট টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার কারণে বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। শাহজাদপুরবাসী এ নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় উন্নয়নসহ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন প্রফেসর ডক্টর এম এ মুহিত।এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28