আলমডাঙ্গায় সহযাত্রা ফাউন্ডেশনের ব্যতিক্রমী রমজান বরণ উৎসব

আলমডাঙ্গা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ – আলমডাঙ্গায় সামাজিক সংগঠন সহযাত্রা ফাউন্ডেশন এর উদ্যোগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজানকে স্বাগত জানাতে একটি ব্যতিক্রমধর্মী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন অনুষ্ঠিত হয় আলিফ উদ্দিন মোড় এলাকায়, যেখানে স্থানীয়রা উৎসবের মাধ্যমে রমজানের আগমন উদযাপন করেন।উৎসবে অংশগ্রহণকারীরা আনন্দ মিছিলের মাধ্যমে রমজানের আগমনী বার্তা ছড়িয়ে দেন। এছাড়া উপস্থিত সকলের মাঝে আতর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং খেজুরের মাধ্যমে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করা হয়।উদ্যোক্তারা জানান, এ ধরনের সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানের আনন্দ বহুগুণ বৃদ্ধি করেছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযাত্রা ফাউন্ডেশনের সদস্য রাকিব মাহমুদ, মুসাব ইবনে শাফায়েত, পার্থিব হাসান, সাব্বির রহমান ফিরোজ, শাকিব মাহমুদ, মিলন উদ্দীন, শাহরিয়ার জয় ও শাওন প্রমুখ।
শেষে রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28