
চুয়াডাঙ্গা সদর থানায় একটি ইজিবাইক চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোঃ মিনারুল ইসলাম (৪৫), পিতা—মৃত আব্দুল মজিদ, সাং—খোরপাড়া, থানা—আলমডাঙ্গা, জেলা—চুয়াডাঙ্গা।লিখিত অভিযোগে তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় চুয়াডাঙ্গা হাসপাতাল রোডের কেয়ার অ্যান্ড কিউর ক্লিনিকে একজন রোগী নিয়ে আসেন। পরে রোগীকে ক্লিনিকের ভেতরে নিয়ে যাওয়ার সময় তিনি তার নীল রঙের তিন চাকার ইজিবাইকটি রাস্তার পাশে রেখে যান।অভিযোগে আরও উল্লেখ করা হয়, রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ক্লিনিকের বাইরে এসে তিনি দেখতে পান তার ইজিবাইকটি আর সেখানে নেই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি ক্লিনিকের সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, একটি লাল রঙের ইজিবাইকযোগে দু’জন ব্যক্তি এসে তার ইজিবাইকের সামনে অবস্থান নেয়। এরপর তাদের একজন তার ইজিবাইকে উঠে বসে এবং কিছুক্ষণ পর সেটি চালিয়ে নিয়ে চলে যায়। একই সঙ্গে সামনের লাল রঙের ইজিবাইকটিও ঘটনাস্থল ত্যাগ করে।ভুক্তভোগী তার চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।