ভালাইপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হক। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যরা।অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মান, সংরক্ষণ পদ্ধতি ও নিষিদ্ধ পণ্য বিক্রয় হচ্ছে কি না তা যাচাই করা হয়। এ সময় সোডা খোলা অবস্থায় গুঁড়া মসলার পাশে সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় মোঃ বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স বিল্লাল স্টোর-কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে মোঃ জিল্লুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রাজধানী স্টোর-কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।সবমোট ১৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুততম সময়ের মধ্যে অনিয়মসমূহ সমাধান করে স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28