তরুণ সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে এস এফ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্র পৌর এলাকার নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল এস এফ টিভি–এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এক ঝাঁক তরুণ সাংবাদিকদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গার বিভিন্ন প্রেসক্লাব, স্যাটেলাইট টেলিভিশন, জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এফ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম সনজু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব–এর সভাপতি নাহিদ হাসান এবং আলমডাঙ্গা প্রেসক্লাব–এর সভাপতি বশিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় সিনিয়র সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ ও অফিস ক্লাবের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এফ টিভির বার্তা সম্পাদক মেট্রোকোনুজ্জামান।

সভাপতির বক্তব্যে এম সনজু আহমেদ বলেন, এস এফ টিভি প্রতিষ্ঠালগ্ন থেকে তৃণমূলের সংবাদ তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জনই তাদের লক্ষ্য।

বিশেষ অতিথি নাহিদ হাসান বলেন, অনলাইন সাংবাদিকতা এখন সময়ের দাবি। এস এফ টিভি তরুণ সাংবাদিকদের জন্য একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা স্থানীয় সাংবাদিকতাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বশিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পেশাগত নীতিমালা মেনে সংবাদ পরিবেশনই গণমাধ্যমের মূল শক্তি। এস এফ টিভি সেই জায়গায় ইতিবাচক ভূমিকা রাখছে এবং আগামীতেও রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল বলেন, তৃণমূল পর্যায়ের সংবাদ জাতীয় পর্যায়ে তুলে ধরতে অনলাইন মিডিয়ার বিকল্প নেই। এস এফ টিভি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে।

প্রশান্ত বিশ্বাস বলেন, তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, নৈতিকতা ও তথ্য যাচাইয়ের বিষয়ে আরও জোর দেওয়া প্রয়োজন—এস এফ টিভি সে ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম বলেন, স্থানীয় গণমাধ্যমগুলোর মধ্যে ঐক্য ও পেশাগত সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক।

আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত সাংবাদিকরা এস এফ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28