টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ ও মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫০)-এর বাড়ি থেকে জুবায়ের (১৭) নামে ওই কিশোরকে উদ্ধার করা হয়। এ সময় নুরুল ইসলামসহ আব্দুল্লাহ (২৫), ছিদ্দিক আহমদ (৫৪) ও হামিদ উল্লাহ (১৯) নামে চারজনকে আটক করা হয় এবং অপহরণে ব্যবহৃত একটি টমটম জব্দ করা হয়।পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সমুদ্রপথে বিদেশে পাচারের সঙ্গে জড়িত। ভিকটিমকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে মিয়ানমারে নিয়ে গিয়ে আটক রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28