চট্টগ্রাম-১২ পটিয়া’র নবনির্বাচিত এমপি এনামুল হক এনাম’কে অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম ধানের শীষ মার্কায় বিপুল ভোটের ব্যবধানে এবং ছয়জন সংসদ সদস্য পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত করিয়ে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সমাজকর্মী সাংবাদিক নেতা মোঃ হাসানুর জামান বাবু।এক শুভেচ্ছা বার্তায় মোঃ হাসানুর জামান বাবু বলেন – চট্টগ্রাম দক্ষিণ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা সাবেক বৃটিশ আমলের মহকুমা সদর চট্টগ্রাম- ১২ পটিয়া নির্বাচনী এলাকা এবং ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির দিকে ও বৃটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম সহ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে পটিয়ার ভূমিকা ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে।এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা থেকে গত সতেরো বছরের জেল জুলুম হুলিয়া হামলা মামলার শিকার হওয়া ত্যাগী এই নেতা জনাব আলহাজ্ব এনামুল হক এনাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত আনন্দিত ও আশান্বিত।
পটিয়া উপজেলার সতেরোটি ইউনিয়ন ও পটিয়া পৌরসভার নয়টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকা গঠিত। গত সতেরো বছরে এই এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ ও মাদক ইয়াবা ব্যবসায়ীদের স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে। এগুলো থেকে পটিয়াকে মুক্ত পটিয়া দেখতে জনগণ অধিক আগ্রহে ও আশা নিয়ে নবনির্বাচিত এমপিকে বিপুল ভোটে এমপি বানিয়ে অপেক্ষা করছেন নবনির্বাচিত এমপি আলহাজ্ব এনামুল হক এনাম এর দিখে।আগামীতে পটিয়া উপজেলা ও পৌরসভাকে দুর্নীতি স্বজনপ্রীতি মুক্ত এবং ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন প্রকার প্রভাব মুক্ত পটিয়া দেখতে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি।উন্নয়নের ক্ষেত্রে ও পিছিয়ে পড়া এই নির্বাচনী এলাকার স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল রাস্তা ঘাট ব্রীজ কালভার্টসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন প্রত্যাশা করছি।মোঃ হাসানুর জামান বাবু পরিশেষে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম এর সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28