সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের দাপুটে জয়: কামরুজ্জামান কামরুলের বড় ব্যবধানে বিজয়, জামানত হারালেন মুজ্জাম্মিল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। ফলে ৬৮ হাজার ৮০৮ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন কামরুজ্জামান কামরুল।অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলামের প্রার্থী মুজ্জাম্মিল হক বই প্রতীকে মাত্র ১ হাজার ১৮৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নিজ কেন্দ্রেও তিনি উল্লেখযোগ্য ভোট পাননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ আসনের চারটি উপজেলায় মোট ২৩টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে ১৭৭টি কেন্দ্রের ফলাফল একত্র করে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সব কেন্দ্রের ফলাফল সমন্বয়ের পর এই ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত হবে।উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে ফল ঘোষণা করা হয়। এ সময় ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28