পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন

খুলনার পাইকগাছা উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬। দিনব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রের ৪৮৮টি বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৭৭ কেন্দ্র সিসিটিভি আওতায় আনা হয়। বাকিগুলোতে ছিলো বডি-অন ক্যামেরা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ভোটারদের মধ্যেও ছিল উৎসাহ ও উদ্দীপনা।উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ৭৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৮৯৭ জন। দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করেন, যুগ্ম জজ, ২য় আদালত জেলা ও দায়রা জজ আদালত ও বিচারিক অনুসন্ধান কমিটি- ১০৪ খুলনা -৬ ও ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এছাড়া গুরুত্বপূর্ণ নৌপথে টহল জোরদার করতে কোস্ট গার্ড মোতায়েন করা হয়। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ছিল বাড়তি নজরদারি।দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন তিনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নির্বাচনকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলাম। আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।সার্বিকভাবে বলা যায়, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পাইকগাছায় একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28