গাজীপুরের শ্রীপুরে নবজাতকের খন্ডিত মাথা উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ

গাজীপুরের শ্রীপুরে নবজাতকের খন্ডিত মাথা উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।শুক্রবার বিকেলে উপজেলা কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামের নয়াপাড়া এলাকার ঢালি ব্রিজের পাশে আকাশমনি বাগান থেকে ওই মাথা উদ্ধার করা হয়।ধারনা করা হচ্ছে অজ্ঞাত খুনিরা নবজাতকে গলা কেটে হত্যা করে। পরে দেহ থেকে খন্ডিত মাথা একটি লাল রঙের প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে ওই বাগানে ফেলে রাখে।স্থানীয়রা লাল রঙের প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকেখবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে খন্ডিত শিশুর মাথা উদ্ধার করে।স্থানীয়রা জানান, বলদিঘাট গ্রামের নয়াপাড়া এলাকার এলাকার জনৈক ফাতেমা শুক্রবার দুপুর বারোটার দিকে বাবুল মিয়ার ওই আকাশমনি বাগানে শুকনো পাতা কুড়াতে যান। সেখানে তিনি একটি লাল রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটা কিছু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে বস্তার ভেতর নবজাতকের খন্ডিত মাথা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। অজ্ঞাত ব্যক্তিরা ওই নব জাতককে গলা কেটে হত্যা করে। পরে বস্তায় মুড়িয়ে বাগানে নির্জন স্থানে ফেলে যায়। শিশুর খন্ডিত দেহের অবশিষ্ট অংশের সন্ধান পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) মতিউর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার বিকেলে বলদীঘাট গ্রামের নয়াপাড়া এলাকার আকাশমনি বাগান থেকে ওই নবজাতকের দেহ থেকে খন্ডিত মাথা উদ্ধার করা হয়। কে বা কারা ওই শিশুকে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে প্লাস্টিকের বস্তায় মুড়ে ফেলিয়ে রাখে। নিহতের দেহের অবশিষ্ট অংশের কোন সন্ধান পাওয়া যায়নি। কে বা কারা ওই শিশুকে হত্যাকরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28