দেড় যুগ পর বাবার আসন পুনরুদ্ধার করলেন মেয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে প্রায় দেড় যুগ পর তার প্রয়াত বাবা ফজলুর রহমান পটলের হারানো সংসদীয় আসন পুনরুদ্ধার করলেন তিনি।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট।এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ৭৩ হাজার ১৭৩ ভোট পান। আসনটিতে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।উল্লেখ্য, এই আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ছিলেন। তিনি নাটোর-১ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং চারদলীয় জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।২০১৬ সালের ১১ আগস্ট ভারতের কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।দীর্ঘ রাজনৈতিক বিরতির পর তার কন্যার এই বিজয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28