চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন-পরবর্তী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক দল। কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করে দায়িত্বশীলদের আরও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী এবং সেক্রেটারি মুসলিম উদ্দিন। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
সমাবেশে নেতৃবৃন্দ সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28