জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনে লক্ষাধিক ভোটে আনোয়ারুল হক বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার ঘোষিত বেসরকারি ফলাফলে, বিএনপি থেকে ধানের শীষের প্রতিক নিয়ে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ১ লাখ ৭১ হাজার ৩৯৯ট ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৩৬৭টি।সদর বারহাট্টা আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মোট ৫ লাখ ২ হাজার ৪৩৮ জন ভোটার রয়েছেন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৪৭ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ১২ জন। মোট ভোট প্রদান করেন ২ লাখ ৭০ হাজার ২৮৫ ভোটার। প্রাপ্ত ভোটের শতকরা হার ৫৩.৭৯%।
ভিউ: ৮৩










