ভোট দিলেন সারজিস

দেশের নাগরিক হিসেবেদীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন পঞ্চগড় -১ আসনের সারজিস আলম।উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন তিনি ।পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবারের নির্বাচনে ব্যারিস্টার নওশাদ জমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।পরে সংবাদকর্মীদের সারজিস আলম বলেন, ‌আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম।ভোট দিলেন ১১০ বছর বয়সী হাফিজুর রহমানতিনি আরও বলেন, আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের ওপরে আমরা যেন আস্থা রাখি। ভোট গ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28