সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত প্রার্থী।

চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল – জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় করেছেন।সোমবার রাত সাড়ে আটটার সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী ও চুয়াডাঙ্গা-১ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হুসাইন মালিক। এ ছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, একটি বৈষম্যহীন দেশ, মানবিক মর্যাদা ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য ১৯৭১ সালে সংগ্রাম হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন নির্বাচনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় জামায়াতে ইসলামী।তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের ভোটাধিকার রয়েছে। এ অধিকার যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের অবহিত করা হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের একটি দায়িত্বশীল ও সঠিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।তিনি আরও বলেন, ভোটের দিন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28