পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শিক্ষা গ্রহণে আগ্রহ বৃদ্ধি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পাইকগাছা উপজেলায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।২০২৫–২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করা শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং শিক্ষার পরিবেশ আরও সহজ করার লক্ষ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, অনেক শিক্ষার্থী আর্থিক সংকট ও যাতায়াত সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। এতে করে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং একসময় ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়। বাইসাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।তিনি আরও বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীরা যেন কোনো কারণে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকরাও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28