গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে ইসলামী ছাত্রশিবির। রবিবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ছাত্রশিবির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন দোকানপাট, সড়ক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করেন। প্রচারণায় অংশগ্রহণকারী শতাধিক ছাত্র ও জনতা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর সভাপতি রাব্বি হাসান, পৌর সেক্রেটারি রাফায়েত বিন শোভন, সদর থানা সভাপতি মুন্না রহমান, মোস্তফাসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।









