
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। জেলার সর্বকনিষ্ঠ এমপি পদপ্রার্থী ও ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইনের সমর্থনে ঘিওর উপজেলায় বিশাল গণর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন, যা নির্বাচনী মাঠে প্রার্থীর শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।রোববার (৭ জানুয়ারি) দুপুরে ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঘিওর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। র্যালির প্রতিটি অংশে ট্রাক মার্কার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মুহূর্তের মধ্যে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।সরেজমিনে দেখা যায়, ট্রাক মার্কা সম্বলিত বিশাল ব্যানার ও ফেস্টুন হাতে সারিবদ্ধভাবে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। নারীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করেছে। এতে ট্রাক মার্কার প্রতি সাধারণ মানুষের সমর্থনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়।র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, পরিবর্তনের রাজনীতি এবং ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে ট্রাক মার্কা জনগণের সবচেয়ে भरोসাযোগ্য নির্বাচন চিহ্ন। তারা আরও দাবি করেন, এই বিশাল জনসমাগম প্রমাণ করছে—মানিকগঞ্জ–১ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।বক্তারা মানিকগঞ্জ–১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের ভোটারদের উদ্দেশে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার প্রত্যাশা প্রকাশ করেন।