চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

বাংলা ইশারা ভাষা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিদ্দিকুর রহমান।বক্তারা বাংলা ইশারা ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ইশারা ভাষার চর্চা ও প্রসারে সবাইকে সচেতন হতে হবে।অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চুয়াডাঙ্গা।

সর্বশেষ খবর