“জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত কলেজ মাঠে এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে। এসময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শত শত রোগী বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, আসন–১৫৫, ময়মনসিংহ–১০ (গফরগাঁও–পাগলা)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মেহেদী হাসান, কো-অর্ডিনেটর, ড্যাব (কেন্দ্রীয়) এবং ডা. মো. সায়েম মনোয়ার, সাংগঠনিক সম্পাদক, ড্যাব (ময়মনসিংহ বিভাগ)।এছাড়াও অনুষ্ঠানে ড্যাব কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ, গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ এই ক্যাম্পে সাধারণ রোগীদের নাক-কান-গলা, মেডিসিন, চর্ম, গাইনি, অর্থোপেডিকসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ মহতী আয়োজনের জন্য আয়োজক সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সেবা গ্রহণকারীদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031