নোয়াখালী সুধারামে শতবছরের ঐতিহ্য শিবপুর দরবার শরীফে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান ২০ মাঘ তিন দিন ব্যাপি বাৎসরিক পবিত্র ওরস শরিফ সমাপ্তি হয়েছে।

নোয়াখালীর খলিফার হাট শিবপুর দরবার শরীফে(৩, ৪ ও ৫ ফেব্রুয়ারী) মহান ২০, ২১ ও ২২শে মাঘ- মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন ব্যাপী ওরস শরিফে গৃহীত কর্মসূচির মধ্যে কোরানখানী পাঠ, নাতে রাসুল পেশ, দুরুদ, মিলাদ, কেয়াম, হামদ নাত পাঠ, জিকির, ছেমা কাওয়ালী ও ওলি আউলিয়াগনের জীবনি আলোচনাসহ ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।মহান ২০ মাঘ তিন দিন ব্যাপী বাৎসরিক ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে মাজারের ভক্ত অনুসারীরা অংশ নিয়েছে। এর আগে ১৯ মাঘ সোমবার রাত ১২.১ মিনিটে রওজা শরীফে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।শিবপুর দরবার শরীফ থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতি বলেন, বেলায়েত জগতের
প্রাণকেন্দ্র মহান শিবপুর দরবার শরীফ। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে মনের টানে আসে। শতাব্দীর শ্রেষ্ঠ মহান ওলি- শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরির মাজার শরীফ পুনঃ নির্মাণ প্রকল্পে অর্ধ কোটি টাকা ঘাটতি রয়েছে। ভোলা বরিশাল শরিয়তপুর, ফরিদপুর, ঢাকা, চাঁদপুরসহ বিভিন্ন জেলার ভক্ত অনুসারীদের কাছে আকুল আবেদন- মাজার শরীফ নির্মাণ কাজে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসুন। বাৎসরিক ওরসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করায় নোয়াখালী জেলা প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031