টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত

কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের গুলিতে ৩ শিশুসহ ৫ জন আহত
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষ প্রতীকের প্রচারণার সময় হঠাৎ গুলিবর্ষণ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এঘটনায় আহতরা হলেন – হ্নীলার ৯ নং ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া (৪৫), ৮নং ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) ও  ডি/ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। গুলিবিদ্ধ দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে চট্টগ্রাম নেওয়া হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানিয়েছেন কন্যাকে নিয়ে তিনি সড়কের পার্শ্ববর্তী ঘরের দরজায় দাঁড়ালে হঠাৎ রাফির পিঠে দুটি গুলি এসে পড়ে। অন্যদিকে শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে দুই শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত

সর্বশেষ খবর