চুয়াডাঙ্গায় হতদরিদ্র দিনমজুরের ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় কোর্ট এলাকার সোনালী ব্যাংকের এটিএম বুথের পাশ থেকে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ইজিবাইকটির মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোরগাছা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আলমিন (২১)। তিনি জানান জরুরি প্রয়োজনে ওই স্থানে ইজিবাইকটি রেখে কাজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি সেখানে নেই। ঘটনার পর আলমিন কান্নায় ভেঙে পড়েন এবং সবার সহযোগিতা কামনা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তিনি। ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি একটি সবুজ রঙের ইজিবাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী আলমিন চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) মিজানুর রহমান জানান, ইজিবাইক চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ইজিবাইক উদ্ধারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর