কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার

কালীগঞ্জ থানাধীন দক্ষিণবাগ এলাকার উত্তরপাড়া কুড়িলটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবকের নাম ইমন শেখ ওরফে ইলিয়াস শেখ (২৪)। তিনি শরীফ শেখের ছেলে এবং লাইলী বেগমের সন্তান। তার বাড়ি ছৈলাদী গ্রামে, ডাকঘর কলাপাটুয়া, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।পলিশ সূত্রে জানা যায়, ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে আনুমানিক ৯টা ৫০ মিনিটে জনৈক শামিম মিয়ার ধানক্ষেতে হাঁটু পানির ভেতর থেকে ইমন শেখের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এফআইআর নম্বর-০৩, তারিখ-০১ ফেব্রুয়ারি ২০২৬; পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম ডিএমপি, ঢাকা-এর উত্তরা আব্দুল্লাপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফা কাজী (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেন। তিনি মৃত নাছির উদ্দীন কাজীর পুত্র এবং রহিজা খাতুনের সন্তান। তার বাড়ি দক্ষিণবাগ, ইউপি বাহদুরশাদী, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে কালীগঞ্জ থানাধীন দোলন বাজারে অবস্থিত তার দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031