যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না।’ আগামীতে এ সকল মানুষকে বয়কট করার আহ্বান : সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র ৬ দিন বাকি। এরই মধ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা। তৃণমূলে গিয়ে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, শুনছেন মানুষের সুখ-দুঃখের কথা।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন সারজিস আলম।পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি বলেন, ‘শান্তিতে থাকার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না।ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘গত দেড় বছরে একটা দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্মগুলো করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি এরকম দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাবার কোনো সময় নেই।’তিনি আরও বলেন, ‘যে নেতারা গত দেড় বছরে মানুষের সাথে জুলুম ও মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না।’ আগামীতে এ সকল মানুষকে বয়কট করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031