আবদুল লতিফ সিদ্দিকীর মামলা খারিজ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলা নির্বাচন কমিশন কর্তৃক খারিজ হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন একই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে তিনি কোনো মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেননি এবং এ সংক্রান্ত সব বৈধ কাগজপত্র ও প্রামাণ্য ডকুমেন্ট তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন অন্যায়ভাবে মামলাটি খারিজ করেছে এবং তার মতে মামলাটি এখনো চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত তা আমলে নেয়। আদালত নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে কমিশনের কাছে যথাযথ ব্যাখ্যা ও জবাব চেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, আলোচিত মামলাটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত সংশ্লিষ্ট মামলার নথি অনুযায়ী এটি সিনিয়র স্পেশাল জজ আদালত,নেত্রকোণায় দায়ের করা মামলা নং ০২/২০২৫, যা দুদক তদন্ত, নেত্রকোণা নং–০১-এর ভিত্তিতে দুদক সমন্বিত সজেকা ময়মনসিংহ থেকে করা হয় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিহাত উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল রাজ্জাক, সদস্য সচিব এখলাছ মন্ডল, যুগ্ন আহবায়ক ফজল মোল্লা, যুগ্ন আহবায়ক জুলহাস উদ্দিন, শহিদুল ইসলাম প্রমূখ।

এ সময় নেতাকর্মীরা সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান এবং নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031