দাঁড়িপাল্লার বিজয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠিত হবে— এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

দাঁড়িপাল্লার বিজয় হলে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। মঙ্গলবার সকাল ১০টায় ভাংবাড়িয়া নতুন পাড়ায় মহিলা জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের জন্য নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক এবং জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক ইমরান হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মহিলা কর্মী-সমর্থক। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর