নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর-৩ সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন,ঘুরছেন ভোটারদের দারে দারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারাদেশের মতো গাজীপুর ৩ আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী মাঠে।তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।প্রচারণাকালে দেখা যায়, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে উঠে এসে তার সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন।প্রচারণা ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ভোটাররা বলছেন, তারা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে গাজীপুর ৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।

সর্বশেষ খবর