আলমডাঙ্গা ব্যবসায়ীদের পক্ষ সি আই পি সাহিদুজ্জামান টরিককে গন সংবর্ধনা

আলমডাঙ্গা অফিসঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় সাহেদ গ্রুপের স্বত্বাধিকারী সাহিদুজ্জামান টরিককে আলমডাঙ্গা বনিক সমিতির পক্ষ থেকে গন সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় আলমডাঙ্গা জেস টাওয়ারের হলরুমে বনিক সমিতি ও আলমডাঙ্গার সকল ব্যাবসায়ি সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সাহিদুজ্জামান টরিককে ফুলেল শুভেচ্ছা জানান বনিক সমিতি। এসময় তাঁকে স্মারক প্রদান করা হয়।আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস চেম সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর সভাপতি এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট,সাহেদুজ্জামান টরিক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ব্যাবসায়িরা সমাজের সবচেয়ে বিনয়ী মানুষ।তিনি বলেন মনে রাখবেন ব্যাবসা করতে টাকার প্রয়োজন হয়না।প্রয়োজন সকলের সাথে যোগাযোগ,ভালো ব্যাবহার করা।বড় বড় ব্যাবসায়ির ছেলের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যাবসা শুরু করেছে, কিন্তু সে যদি মানুষ কে মানুষ না মনে করে তবে দেখবেন তার দোকান খুব অল্প সময়ের মধ্যে ফাঁকা হয়ে গেছে। কিন্তু যার টাকা নেই, কিন্তু সে যদি কোন বড় ব্যাবসায়ির মন জয় করতে পারে দেখবেন সে একদিন আপনার এলাকায় বড় ব্যাবসায়ি হয়ে গেছে। তাই কাউকে ছোট ভাববেন না। সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আমি চুয়াডাঙ্গা থেকে কিছু নিতে আসিনি, চুয়াডাঙ্গাকে কিছু দিতে এসেছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি এই জেলার পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।’ তিনি বলেন, নিজের যোগ্যতা ও মানুষের সঙ্গে সম্পর্কই তার মূল শক্তি। শূন্য থেকে শুরু করে আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন। তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই শরীফুজ্জামান ওয়াদা করেছে- সে এমপি হোক বা না হোক, প্রশাসনের কাউকে তদবিরের জন্য সে ফোন দেবে না। আইন আইনের রাস্তায় চলবে। আমাদের বাক্য একটাই- এ দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা।’আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার ছোট ভাই শরিফুজ্জামান কে ভোট দেন তাহলে আমি চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে সহোযোগিতা করেন তাহলে আপনাদের এই অঞ্চল কে উন্নয়নের মাধ্যমে মডেল আলমডাঙ্গা গড়ে তুলবো।বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আলমডাঙ্গার বন্ধ হয়ে যাওয়া কুমারী ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আবার আমি কলেজ করবো ইনশাল্লাহ। আপনারা জায়গা দিলে আলমডাঙ্গায় প্রাইভেট হাসপাতাল বানিয়ে দেব। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিশিষ্ট উপস্থাপক খন্দকার হাবিবুল করিম চনচল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031