নোয়াখালীতে ধানের শীষ প্রতীক কে জয়ী করতে বিশাল শোভা যাত্রা ও আনন্দ মিছিল

রাসেদ বিল্লাহ চিশতীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নোয়াখালী- ৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়ন জাতীয়তাবাদি যুবদলের যুগ্ম আহবায়ক তারেক রহমানের পরিক্ষিত সৈনিক যুবনেতা আবদুর রহমান বাদলের নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের নিয়ে বিশাল শোভা যাত্রা ও মিছিল সহকারে নির্বাচনী গন সমাবেশে যোগদান করেছেন। (৩১ ফেব্রুয়ারি শনিবার) সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের রাম ভল্লব পুর উচ্চ বিদ্যালয় ময়দানে নির্বাচনী গন সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান সহ নোয়াখালী জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক তারেক রহমানের পরিক্ষিত সৈনিক যুবনেতা আবদুর রহমান বাদলের নেতৃত্বে বিশাল শোভা যাত্রা মিছিলটি ২নং দাদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হুগলি থেকে শুরু হয়ে উপজেলার দাদপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাম ভল্লব পুর উচ্চ বিদ্যালয় ময়দানে নির্বাচনী গন সমাবেশে গিয়ে মিলিত হয়।
মিছিলে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেছে।ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক যুবনেতা আবদুর রহমান বাদল সাংবাদিকদের বলেন,এবার সারা দেশে ধানের শীষের জোয়ার উঠছে। ইনশাল্লাহ- আমাদের নেতা মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে সদর উপজেলাতেআইনশৃঙ্খলার উন্নয়নে, কিশোর গ্যাং নির্মূলেবয়োজ্যেষ্ঠদের নিয়ে সমাজ উন্নয়নে কাজ করা হবে। পরে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গনসংযোগ ও লিফলেট বিতরণ সম্পুর্ন করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক যুবনেতা আবদুর রহমান বাদল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031