
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি তোফাজ্জল মাস্টার (৪৮) আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরহুম তোফাজ্জল মাস্টার ছিলেন দীন কায়েমের এক অকুতোভয় সৈনিক। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসনকালে তিনি ছিলেন একজন সাহসী ও নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা। ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কাজে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।কর্মজীবনে তিনি ওসমানপুর লক্ষীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রেও তার অবদান এলাকায় স্মরণীয় হয়ে থাকবে।তিনি জামায়াতে ইসলামীর একজন রুকন সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তার ইন্তেকালে হারদী ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের মাতম বইছে। রাজনৈতিক সহকর্মী, শিক্ষক সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন—আমিন।