গভীর শ্রদ্ধা ও আবেগে শহীদ মেজর বজলুল হুদার কবর জিয়ারত করলেন সিআইপি সাহিদুজ্জামান টরিকপ্রতিবেদক |

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার কৃতি সন্তান, জাতীয় বীর শহীদ মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাঁর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গার নগর বোয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে শহীদ মেজর বজলুল হুদার কবর জিয়ারত করেন সিআইপি সাহিদুজ্জামান টরিক। কবর জিয়ারত শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচ কমলাপুর মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা দোয়া পাঠে অংশগ্রহণ করেন।দোয়া মোনাজাত চলাকালে সিআইপি সাহিদুজ্জামান টরিক আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন স্মৃতিচারণায় তিনি বলেন,“আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন থেকেই মেজর বজলুল হুদার সঙ্গে আমার পরিচয়। তিনি আমাকে নানার মতো স্নেহ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে তাঁর সঙ্গে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল।”তিনি আরও বলেন,“মেজর বজলুল হুদা ছিলেন একজন অত্যন্ত বিচক্ষণ, প্রজ্ঞাবান ও জ্ঞানী মানুষ। তাঁর মতো ব্যক্তিত্ব এই বাংলাদেশে বিরল—তাঁর তুলনা হয় না কারও সঙ্গে। ছাত্রজীবনে তিনি আমাকে অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা করেছেন।”সিআইপি সাহিদুজ্জামান টরিক বলেন,“পরবর্তীতে আমি সিঙ্গাপুরে চলে যাওয়ার পরও আমাদের যোগাযোগ ছিল। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠিত হলে তিনি ব্যাংককে পুলিশের হাতে গ্রেফতার হন। সে সময় জেলখানা থেকে তিনি সিঙ্গাপুরে আমার কাছে দুটি দীর্ঘ চিঠি পাঠিয়েছিলেন।”কথা বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তাঁর। তিনি বলেন,“তখন আমি আর্থিকভাবে স্বাবলম্বী না থাকায় ব্যাংককে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারিনি। আজ আল্লাহ আমাকে সব দিয়েছেন, কিন্তু যাঁর সঙ্গে আমার গভীর ও মধুর সম্পর্ক ছিল, সেই মানুষটিকে আমি হারিয়ে ফেলেছি। এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।”তিনি আরও বলেন,“২৮ জানুয়ারি মেজর বজলুল হুদার শাহাদত বার্ষিকীর খবর শোনামাত্রই নিজেকে আর ধরে রাখতে পারিনি। তাই ছুটে এসেছি হাটবোয়ালিয়ায়, তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে।”শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন,“আল্লাহ যেন শহীদ মেজর বজলুল হুদাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”এ সময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, বিএনপি নেতা শাহিন হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031