মানিকগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীকের প্রচারণা, ভোটারদের মুখোমুখি ইলিয়াছ হুসাইন

মানিকগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীকের পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।বুধবার ঘিওর উপজেলার বটতলা, শোলধন, কেল্লা বানিয়াজুরিসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।গণসংযোগকালে ইলিয়াছ হুসাইন এলাকার দোকানি, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।স্থানীয় বাসিন্দারা এ সময় তাঁদের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন ঘাটতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে সড়কের বেহাল অবস্থা, কর্মসংস্থানের অভাব, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের দাবি উঠে আসে।এ বিষয়ে মোহাম্মদ ইলিয়াছ হুসাইন বলেন, জনগণের সমস্যা সরাসরি শোনা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান করাই তাঁর রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে কাজ করবেন।তিনি আরও বলেন, উন্নয়ন ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা প্রয়োজন। সে লক্ষ্যেই তিনি মাঠে নেমে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।গণসংযোগকালে ট্রাক প্রতীক নিয়ে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যায়। স্থানীয়দের অনেকে স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031