হিজলায় বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান’ এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহসান হিজলা উপজেলার ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।মঙ্গলবার ১২ টার দিকে হিজলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে তিনি বলেন জনগণ আমাকে নির্বাচিত করলে হিজলা উপজেলার যোগাযোগ,চিকিৎসা,শিক্ষা, বিনোদন সহ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটির দেওয়ান অলিউদ্দিন সুমন,উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন,বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলী আহমেদ হাওলাদার,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নায়েব নাজমুল হক,হাওয়ানুর চৌধুরী,গিয়াস দেওয়ান সহ অনেকে।মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার নানাবিধ সমস্যা ভোট প্রচারণায় তথ্যসংগ্রহ এবং জনগণের সমস্যা কথা তুলে ধরেন।ধানের শীষের প্রার্থী রাজিব আহসান বলেন, হিজলা উপজেলাএকটি দূগম অঞ্চল। আমি নির্বাচিত হলে প্রথম দায়িত্ব হবে নাগরিক সেবা নিশ্চিত করা। অনেক ভূমিহীন আছেন তাদের জন্য ঘরের ব্যবস্থা করা। হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট এবং হসপিটালের ভবনের অবস্থা খুবই খারাপ এর যথাযথ সমাধান করা এবং দুই উপজেলাতে দুটি ডায়াগনস্টিক সেন্টার সরকারিভাবে নির্মাণ করা।নাগরিক সুবিধার জন্য একটি অডিটরিয়াম,শিশু পার্ক,শিল্পকলা একাডেমীর এর ব্যবস্থা করা।খেলাধুলার জন্য প্রতি ইউনিয়নে যে কোনো একটি বিদ্যালয়ে সুন্দর খেলার মাঠ তৈরি করা।তিনি আরো বলেন,যোগাযোগের ক্ষেত্রে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করব।যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। অনেক রাস্তা আছে যেগুলো চলাচলের অনুপযোগী।নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। উপজেলার ৬ টি তিনটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উপজেলার থেকে বিছিন্ন। এই ইউনিয়ন গুলোতে কোন আধুনিক শিক্ষা ব্যবস্থা নেই। নির্বাচিত হলে আমরা ছোট ফেরির ব্যবস্থা করব যাতে করে কম খরচে নদীবেষ্টিত হিজলা উপজেলার এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়। এর সাথে আমরা ছোট কিছু ট্রলারের ব্যবস্থা করব যে ট্রলারে করে মানুষ কম খরচে যাতায়াত করতে পারে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031