পাঁচবিবিতে হান্নান চৌধুরী নেত্বত্তে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

গণজোয়ারের ইঙ্গিত, উৎসবমুখর পরিবেশে ভোটের ডাক । জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র তুলে ধরে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শালাইপুর বাজারে এসে শেষ হয়।মিছিলটির নেতৃত্ব দেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, কৃষকদল, যুবদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার বহন করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে পৌর এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। তারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচনে বিজয় অর্জিত হবে।স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, পাঁচবিবি উপজেলায় ধানের শীষের পক্ষে যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই বিশাল মিছিল তারই বাস্তব প্রতিফলন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031